০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মক্কা জোটে যোগ দিতে চায় ছয়টিরও বেশি দেশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের ছয়টিরও বেশি দেশ মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে কোন কোন দেশ এই জোটে যোগ দিতে চায়, তা জানাননি তিনি।

শুক্রবার (২ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার এসব তথ্য জানান।

তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা জোট একটি রক্ষণাত্মক জোট। সদস্য দেশগুলোর অন্য কোনো দেশের ওপর আগ্রাসন চালানোর উদ্দেশ্য নেই।

যেভাবে গঠিত হয় মক্কা জোট

গত ৭ আগস্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের উদ্যোগে এই প্রতিরক্ষা জোট গঠিত হয়। মক্কায় চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এটি ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ বা ‘মক্কা জোট’ নামে পরিচিতি পেয়েছে।

চুক্তি অনুযায়ী, জোটের কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই কাঠামোর কারণে জোটটিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে তুলনা করা হচ্ছে।

তবে মক্কা জোটে যোগ দিতে আগ্রহী দেশগুলোর নাম এখনো প্রকাশ করেনি পাকিস্তান।

সৌদি আরবে হামলার পর জরুরি বৈঠক

ইসহাক দার জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। জোটটির সদরদপ্তর সৌদি আরবে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল (অব.) নওমান মাহমুদকে জোটের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে আগামী সপ্তাহে মক্কা জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সৌদি আরবের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ সনদেও এ ধরনের প্রতিরক্ষা জোটের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: জিও টিভি

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মক্কা জোটে যোগ দিতে চায় ছয়টিরও বেশি দেশ

আপডেট সময় : ০১:১৭:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬