০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় আসছে বিদেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) পর এবার চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই)-কে সিসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে (সিপিএ) নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

গত ২৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সিসিটি পরিচালনায় আরএসজিটিআইয়ের আগ্রহ

নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে আরএসজিটিআই। প্রকল্প দুটি হলো—চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল।

সিসিটি পরিচালনার জন্য ইতোমধ্যে দেশি-বিদেশি কয়েকটি প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক প্রস্তাব জমা দিয়েছে। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড গত ৮ এপ্রিল এবং সৌদি আরবের আরএসজিটিআই গত ২২ এপ্রিল পৃথকভাবে প্রস্তাব জমা দেয়। পাশাপাশি দেশীয় শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপও সিসিটি পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।

প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা

সিসিটির পাশাপাশি জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনাল পরিচালনার বিষয়েও আগ্রহ দেখিয়েছে আরএসজিটিআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সুযোগ পেলে দুটি প্রকল্পে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

সিসিটি চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালে বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ১৬ শতাংশ হয়েছে সিসিটির মাধ্যমে।

একই সময়ে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দিয়ে প্রায় ৪৪ শতাংশ, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) দিয়ে প্রায় ৩৬ শতাংশ এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনালের মাধ্যমে প্রায় ৪ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।

পতেঙ্গা টার্মিনালও পরিচালনা করছে আরএসজিটিআই

এর আগে ২০২৪ সালে ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নেয় আরএসজিটিআই। এবার সিসিটি পরিচালনার দায়িত্বও পেলে চট্টগ্রাম বন্দরের আরও একটি গুরুত্বপূর্ণ টার্মিনালের ব্যবস্থাপনায় যুক্ত হবে সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠানটি।

এদিকে এনসিটি পরিচালনার ক্ষেত্রেও বিদেশি অপারেটর যুক্ত করার প্রক্রিয়া এগিয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় আসছে বিদেশি প্রতিষ্ঠান

আপডেট সময় : ১২:০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬