০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রোনালদোর জাতীয় দল ছাড়ার ঘটনায় নতুন মোড়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আকস্মিকভাবে চলে যাওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচকে ঘিরে পর্তুগিজ তারকার সঙ্গে কোচ হোর্হে জেসুসের দ্বন্দ্বের গুঞ্জনের মধ্যেই রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু ও সাংবাদিক এদু আগিরে ঘটনার পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন।

এদু আগিরের দাবি, কোচের একটি প্রতিশ্রুতি রক্ষা না করায় রোনালদো নিজেকে ‘প্রতারিত’ মনে করেছিলেন। এ বিষয়ে টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন জেসুস

আগিরে জানান, পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সার উপস্থিতিতে একটি বৈঠকে রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন জেসুস। ডেনমার্কের বিপক্ষে ম্যাচে প্রায় ৩০ মিনিট ওয়ার্ম-আপ করার পরও রোনালদোকে মাঠে না নামানোর ঘটনায় কোচ দুঃখ প্রকাশ করেছিলেন বলে দাবি করেন তিনি।

তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। আগিরের ভাষ্য অনুযায়ী, জেসুস শুধু ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি। সংবাদ সম্মেলনেও নিজের ভুল স্বীকার করবেন বলে রোনালদোকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কোচের বক্তব্যে রোনালদোর প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন আগিরে।

কী বলেছিলেন কোচ?

এদু আগিরের বর্ণনা অনুযায়ী, জেসুস জানিয়েছিলেন দলের প্রয়োজনে তিনি যেকোনো খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের জন্য মাঠে নামাতে পারেন। এমনকি রোনালদোর মতো অভিজ্ঞ খেলোয়াড়ও কোচের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না—এমন অবস্থানও তিনি স্পষ্ট করেছিলেন বলে দাবি করা হয়েছে।

আগিরের দাবি, ব্যক্তিগত আলোচনায় ক্ষমা চাওয়ার পর সংবাদ সম্মেলনে ভিন্ন সুরে কথা বলায় রোনালদো ক্ষুব্ধ হন। তার মতে, কোচ দেওয়া প্রতিশ্রুতি রাখেননি—এমন অনুভূতি থেকেই রোনালদোর মধ্যে ‘বিশ্বাসঘাতকতার’ অনুভূতি তৈরি হয়।

জাতীয় দল ছাড়ার কারণ তখনও স্পষ্ট করেননি রোনালদো

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছিলেন রোনালদো। তবে জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সুনির্দিষ্ট কারণ তিনি তখন প্রকাশ করেননি। পর্তুগিজ তারকা জানিয়েছিলেন, উপযুক্ত সময়ে তিনি পর্তুগালের জনগণকে জানাবেন, কোন কারণে তাকে জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে।

একই সঙ্গে জাতীয় দলের হয়ে দীর্ঘদিনের নিবেদন ও দায়িত্বের কথাও উল্লেখ করেছিলেন তিনি।

জেসুসের অবস্থান কী?

অন্যদিকে পুরো ঘটনায় নিজের অবস্থান নিয়ে শান্ত থাকার বার্তা দিয়েছেন হোর্হে জেসুস। রোনালদোর হঠাৎ ক্যাম্প ছাড়ার প্রসঙ্গে তিনি বলেছেন, বিষয়টি তার কাছে এখন আর প্রাসঙ্গিক নয়। নিজের বিবেকের কাছেও তিনি স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন।

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জেসুস মনে করেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর জন্য তার পক্ষ থেকে কোনো ভুল হয়নি।

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানিয়েছেন পর্তুগাল কোচ। নরওয়ের বিপক্ষে পর্তুগালের ম্যাচের পর এ বিষয়ে মুখ খোলার কথা জানান তিনি।

তবে রোনালদোর জাতীয় দলে অবদানের বিষয়ে জেসুসের বক্তব্য স্পষ্ট। পর্তুগালের ইতিহাস ও পরিচয়ে রোনালদোর অবস্থান কেউ কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে, রোনালদো একজন ‘আইকন’।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রোনালদোর জাতীয় দল ছাড়ার ঘটনায় নতুন মোড়

আপডেট সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬