০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানে গভীর রাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, দেশটির বিমান হামলায় ২২ জন আফগান যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি দাবির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্কে।

দুই স্থানে বিমান হামলার দাবি পাকিস্তানের

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় আফগান ভূখণ্ডে হামলার কথা জানায়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আফগানিস্তানে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’ বিমান হামলা চালানো হয়েছে।

এক্সে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল হক’-এর ধারাবাহিকতায় এসব হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ‘ফিতনা আল খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর আস্তানা এবং নিরাপদ আশ্রয়স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়।

পাকিস্তানের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে থাকা প্রশিক্ষণশিবির ও আস্তানায় হামলা চালানো হয়। এতে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। একই সঙ্গে এসব স্থানে মজুত অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

নারী ও শিশু নিহতের দাবি কাবুলের

অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের হামলা হয়েছে।

তার দাবি, এসব হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে বলেও জানান তিনি। আফগান সরকার পাকিস্তানের এ হামলাকে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

তবে দুই দেশের পক্ষ থেকে দেওয়া হতাহতের সংখ্যা ও দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আলজাজিরা।

সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নাগরিকদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মন্ত্রণালয়ের দাবি, আফগানিস্তান থেকে পাকিস্তানের জন্য সন্ত্রাসী হুমকি তৈরি হচ্ছে। এ কারণে সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া পাকিস্তানের ‘গজব লিল হক’ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তাদের ভাষ্য, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

দীর্ঘদিনের উত্তেজনায় নতুন মাত্রা

আফগান ভূখণ্ডে থাকা সন্ত্রাসী আস্তানা, বিশেষ করে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট ঘাঁটি ধ্বংসের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ। পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, এসব আহ্বানে কাবুল কার্যকর সাড়া দেয়নি এবং আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালানো হচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশনায় তৈরি একটি পর্যবেক্ষণ প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত আফগান তালেবানের টিটিপিকে অব্যাহত সমর্থন পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ও প্রাণঘাতী মাত্রা বাড়াতে ভূমিকা রেখেছে। তবে কাবুল গোষ্ঠীটিকে নিয়ন্ত্রণে আনতে কিছু প্রাথমিক পদক্ষেপ নিয়েছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২

আপডেট সময় : ১২:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬