০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে- এমনটি বলা ঠিক নয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিচ্ছিন্ন ঘটনায় উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের যেকোনো উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে দু-একটি ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে- এমন ধারণা সঠিক নয়।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।’

রাড্ডা ও মানিকদিতে হামলার তদন্ত চলছে

রাজধানীর রাড্ডা ও মানিকদিতে স্টুডিওতে হামলার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এসব ঘটনার তদন্ত চলছে। তদন্তে যারাই দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া রাজধানীর মিরপুর-১০ এলাকায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও সিটি করপোরেশনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়হীনতা ছিল বলে মনে করেন তিনি।

৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ধর্মীয় সম্প্রীতি ভালো অবস্থায় রয়েছে। এবার উৎসবমুখর পরিবেশে সারাদেশে প্রায় ৩৩ হাজার ৮০০টির বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দুর্গাপূজার জন্য সরকারি বরাদ্দ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে এবার ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে।

পূজা নির্বিঘ্নে পালনের প্রত্যাশা

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ছুটি ও সরকারি অর্থ বরাদ্দ বাড়ানোয় তারা সন্তুষ্ট। একই সঙ্গে পূজার আগে নিরীহ হিন্দু সম্প্রদায়ের কাউকে গ্রেপ্তার না করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানান।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬