০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইল হাসপাতালের ১২ লিফটের ৫টিই বিকল, দুর্ভোগে রোগীরা

আহমেদ রাসেল, টাঙ্গাইল
  • আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য থাকা ১২টি লিফটের মধ্যে ৫টিই বিকল। দীর্ঘদিন ধরে লিফটগুলো অচল থাকায় বহুতল হাসপাতাল ভবনে রোগী পরিবহন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ, বয়স্ক ও হুইলচেয়ার ব্যবহারকারী রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সরেজমিনে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লিফটের সামনে রোগী ও স্বজনদের দীর্ঘ সারি দেখা যায়। অনেকেই ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত লিফটের অপেক্ষায় ছিলেন।

লিফটের অপেক্ষায় অসুস্থ রোগী

হাসপাতালের ১৫ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে যেতে লিফটের বিকল্প ব্যবস্থা সীমিত। ফলে গুরুতর অসুস্থ রোগীদের নিয়েও স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় গুরুতর অসুস্থ শম্ভুনাথ পালকে লিফটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান। এ সময় স্বজনরা খবরের কাগজ দিয়ে তাকে বাতাস করেন।

স্বজনরা জানান, রেডিওলজি বিভাগে চিকিৎসক দেখানোর পর নিচতলায় যাওয়ার জন্য লিফটের অপেক্ষায় ছিলেন শম্ভুনাথ। দীর্ঘক্ষণ অপেক্ষার একপর্যায়ে তিনি জ্ঞান হারান।

ভুক্তভোগীদের অভিযোগ, বহুতল হাসপাতাল ভবনে লিফট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ত্রোপচার-পরবর্তী রোগী, মুমূর্ষু রোগী, বয়স্ক ব্যক্তি ও হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য লিফটের বিকল্প প্রায় নেই।

দীর্ঘ অপেক্ষায় চিকিৎসাসেবাও ব্যাহত

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ফারুক হোসেন, আনিসুর রহমান ও সালমা বেগম বলেন, তারা প্রায় ৩০ মিনিট ধরে লিফটের লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভিড় ও দীর্ঘ লাইনের কারণে সময়মতো চিকিৎসকের কাছে যেতে পারেননি।

এক রোগীর স্বজন বলেন, মুমূর্ষু রোগী নিয়ে লিফটের অপেক্ষায় থাকতে হচ্ছে। এ অবস্থায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তার দায় কে নেবে, সে প্রশ্নও তোলেন তিনি।

আরেক রোগীর স্বজন জানান, একজন অসুস্থ রোগী সকাল ১০টায় হাসপাতালে এসেছেন। লিফটে দীর্ঘ অপেক্ষা ও ভিড়ের কারণে বেলা ২টা পর্যন্তও তিনি চিকিৎসকের কাছে যেতে পারেননি।

৫০০ শয্যার হাসপাতালে ভর্তি ৮৪০ রোগী

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৫০০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালে প্রায় ৮৪০ জন রোগী ভর্তি রয়েছেন। অতিরিক্ত রোগীর চাপের পাশাপাশি জনবল সংকটও রয়েছে।

হাসপাতালের জন্য অনুমোদিত ৭৪০ জন চিকিৎসক, নার্স ও স্টাফের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩২২ জন। ফলে সীমিত জনবল দিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

লিফট মেরামতের দায়িত্ব গণপূর্ত বিভাগের

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের ১২টি লিফটের মধ্যে বর্তমানে ৫টি বিকল। লিফট মেরামতের বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো সেগুলো চালু করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ১২টি লিফটের রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব গণপূর্ত বিভাগের। ওটিজ ও ক্রিয়েটিভ নামে দুটি কোম্পানির মাধ্যমে সারা বছর লিফটগুলোর রক্ষণাবেক্ষণ করা হয়।

হাসপাতাল পরিচালকের দাবি, হাসপাতালের ক্রয় কার্যক্রম ই-জিপি টেন্ডারের মাধ্যমে সম্পন্ন হয়। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি কোনো ভূমিকা নেই। পাশাপাশি অনুমোদিত জনবলের তুলনায় কর্মরত জনবল অনেক কম হওয়ায় হাসপাতাল পরিচালনায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

দামি যন্ত্রাংশের সংকটে মেরামত বিলম্ব

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি লিফট স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৭টি বর্তমানে চালু রয়েছে। বাকি ৫টি বিকল থাকায় সেগুলো চালু করা যায়নি।

তিনি বলেন, বিকল লিফটগুলো মেরামতে বেশ কিছু দামি যন্ত্রাংশ প্রয়োজন। এসব যন্ত্রাংশ টাঙ্গাইলে পাওয়া যায় না। ঢাকা থেকে সেগুলো সংগ্রহ করতে হয়। বিষয়টি লিফট কোম্পানিকে জানানো হয়েছে।

শম্ভুরাম পাল আরও বলেন, ১২টি লিফটের রক্ষণাবেক্ষণের জন্য বছরে প্রায় ১২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এই অর্থ দিয়ে সবগুলো লিফটের রক্ষণাবেক্ষণ করা নিতান্তই অপ্রতুল। তবে দ্রুত সময়ের মধ্যে বিকল ৫টি লিফট চালু করার চেষ্টা চলছে।

হাসপাতালের লিফটগুলো দ্রুত সচল হলে রোগী ও স্বজনদের দীর্ঘ অপেক্ষা এবং দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টাঙ্গাইল হাসপাতালের ১২ লিফটের ৫টিই বিকল, দুর্ভোগে রোগীরা

আপডেট সময় : ০১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬