০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

ফজলে এলাহী মাকাম, জামালপুর
  • আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধের দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পার্থশী ইউনিয়নের পূর্ব গামারিয়া এলাকার দালালবাড়ি মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত

স্থানীয় বাজারের পাহারাদার মো. আঞ্জু মিয়ার ভাষ্য অনুযায়ী, রাজ মেডিকেল নামের একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পাঁচটি দোকান থেকে প্রায় লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুড়ে গেছে ওষুধ ও অন্যান্য মালামাল

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব বলেন, তাঁর দোকানে এক থেকে দুই লাখ টাকার ওষুধ ছিল। পাশাপাশি মোবাইল লোডের জন্য মোবাইলে প্রায় পাঁচ লাখ টাকা ছিল। আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে বলে জানান তিনি।

মনোহারি ব্যবসায়ী ছালাম বলেন, তাঁর দোকানে প্রায় তিন থেকে চার লাখ টাকার মালামাল ছিল। আগুনে দোকানের সব মালামাল পুড়ে গেছে।

আরেক ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, রাত ১০টার পর তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টা থেকে ১টার দিকে হইচই শুনে বাইরে এসে বাজারের মোড় থেকে ধোঁয়া উঠতে দেখেন।

পাহারাদারের চোখে আগুনের ঘটনা

বাজারের পাহারাদার মো. আঞ্জু মিয়া বলেন, প্রতিদিনের মতো রাত ১২টার দিকে তিনি কর্মস্থলে আসেন। কিছুক্ষণ পর বাজারে ঘোরাঘুরি করার সময় রাত ১টার দিকে রাজিবের ওষুধের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন।

তিনি চিৎকার করে স্থানীয়দের ডাকেন। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তদন্তের পর জানা যাবে আগুনের কারণ

ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ তদন্ত শেষে জানা যাবে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬