০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার অর্থ নির্ধারিত সময়ে এবং সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর পাশাপাশি উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

জিটুপ পদ্ধতিতে সরাসরি ভাতা

চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

২০২৬–২৭ অর্থবছরে প্রতি মাসের কিস্তির অর্থ যথাসময়ে পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল প্রস্তুত করে পাঠাতে বলা হয়েছে।

২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল

নির্দেশনায় বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। এরপর সংশোধিত তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (এমআইএস) হালনাগাদ করতে হবে।

কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয়েছে।

শতভাগ নির্ভুল পে-রোলের নির্দেশ

ফ্যামিলি কার্ডের ভাতার অর্থ নিয়মিতভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০১:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬