০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ভালো নেই বিশ্বকাপে চমকে দেওয়া ভোজিনিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। তবে হঠাৎ পাওয়া সেই খ্যাতিই এখন তাঁর কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের আগে যে সাধারণ জীবন কাটাতেন, সেটিই এখন বেশি মিস করছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।

দ্য অবজারভারকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোজিনিয়া জানিয়েছেন, বর্তমান জীবন ও আগের জীবনের মধ্যে বেছে নেওয়ার সুযোগ পেলে তিনি নিঃসন্দেহে আগের জীবনকেই বেছে নেবেন। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর তাঁর জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যায়।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স

২০২৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। এরপর শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত আটকে রাখে দলটি। ওই ম্যাচগুলোতে ভোজিনিয়ার পারফরম্যান্স বিশেষভাবে নজর কাড়ে।

বিশ্বকাপের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারী ছিল প্রায় ৫৬ হাজার। কিন্তু বিশ্বকাপের একটি রাতেই সেই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এত দ্রুত পাওয়া জনপ্রিয়তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি।

ভোজিনিয়া জানান, ম্যাচের পর দলের ক্যাটারিং স্টাফের একজন তাঁকে ফলোয়ার সংখ্যা ১০ লাখ ছাড়ানোর খবর দেন। প্রথমে তিনি বিষয়টি মজা হিসেবে নিয়েছিলেন। পরে মিক্সড জোনে এক সাংবাদিকের ফোনের স্ক্রিনে সংখ্যাটি দেখে বিষয়টি নিশ্চিত হন।

হারিয়েছে ব্যক্তিগত গোপনীয়তা

তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এসেছে। বাইরে বের হলেই মানুষ ছবি তুলতে চান। কেউ অটোগ্রাফ চান, আবার কেউ অনুমতি ছাড়াই ভিডিও করেন। ফলে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

ভোজিনিয়ার বাবা-মায়ের বাড়িতেও এখন সমর্থকদের আনাগোনা বেড়েছে। অনেকেই তাঁর মায়ের সঙ্গে কথা বলতে কিংবা ছবি তুলতে সেখানে হাজির হন। বিষয়টি তাঁর পরিবারের জন্যও নতুন ধরনের চাপ তৈরি করেছে।

ভোজিনিয়া বলেন, বাবা এসব থেকে দূরে থাকতে চান। তিনি নিজে সেখানে না থাকায় পরিবারকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।

বিশ্বকাপের পর হতাশার মুহূর্ত

বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের পর ভোজিনিয়ার নাম উঠে আসে লেভ ইয়াশিন অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায়। তবে সাম্প্রতিক সময়ে মাঠে তাঁকে হতাশ হতে হয়েছে।

আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালির বিপক্ষে ম্যাচে একটি অদ্ভুত ভুল করেন এই গোলরক্ষক। তাঁর ভুল থেকে গোল হজম করে কেপ ভার্দে ৩-১ ব্যবধানে ম্যাচটি হারে।

বিশ্বকাপে নায়ক হয়ে ওঠার পর এমন ভুল ভোজিনিয়ার জন্য নিঃসন্দেহে হতাশাজনক। চিলির ক্লাব কোলো-কোলোতে খেলা এই গোলরক্ষক এখন নতুন করে মাঠে নিজের সেরা পারফরম্যান্সে ফেরার অপেক্ষায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভালো নেই বিশ্বকাপে চমকে দেওয়া ভোজিনিয়া

আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬