০২:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ৭১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। গত তিন দিনের অভিযানে ভারত ও আফগানিস্তানের ‘মদদপুষ্ট’ ৭১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী এসব অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে পাকিস্তান।

তবে ভারত ও আফগানিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আফগানিস্তানের পাল্টা দাবি

এদিকে আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তান থেকে কথিত দায়েশ সদস্যরা সীমান্ত পেরিয়ে পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে প্রবেশের পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আফগান বাহিনীর দাবি, ওই অভিযানে ২৮ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

তবে আফগানিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নুরিস্তান বা আফগানিস্তানের অন্য কোনো এলাকায় অভ্যন্তরীণ সংঘাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার জড়িত থাকার অভিযোগ ‘হাস্যকর, ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য’।

পাকিস্তান আরও দাবি করেছে, সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োগ বা প্রশিক্ষণ দেওয়া কিংবা আফগানিস্তানে সক্রিয় দায়েশ ও অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা করার অভিযোগও ভিত্তিহীন।

টিটিপি নিয়ে পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলার পেছনে ভারত ও আফগানিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। তবে ভারত ও আফগানিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তান নিয়মিত আফগানিস্তানের তালেবান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে।

অন্যদিকে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দেওয়া হয় না।

সীমান্ত উত্তেজনার মধ্যে হামলা

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর এবং তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসী হামলা বেড়েছে। এসব হামলার বড় অংশ টিটিপি চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়ার কোহাটে একটি পুলিশ সদর দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ৩১ জন নিহত হন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য ছিলেন।

এর আগে আফগানিস্তান থেকে উৎক্ষেপণ করা ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করার পর আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানায় পাকিস্তান। ইসলামাবাদ এসব হামলাকে ‘পরিকল্পিত, নির্ভুল, পরিমিত ও আনুপাতিক’ বলে বর্ণনা করে।

পাকিস্তানের দাবি, হামলাগুলো শনাক্ত করা সামরিক লক্ষ্যবস্তুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এসব স্থাপনা ড্রোন হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলেও দাবি করেছে দেশটি।

একই সঙ্গে আফগান তালেবান সরকারের প্রতি বৈরী তৎপরতা বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর, সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ৭১ জন নিহত

আপডেট সময় : ১২:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬