০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত নির্বাচনের ফলাফল মেনে নিতে তাদের ‘বুকে পাথরচাপা’ দিতে হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ওই নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করা হয়েছিল।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বক্তব্য থেকেই তারা নির্বাচনের ফলাফল নিয়ে এমন তথ্য জানতে পেরেছেন। তবে সরকারকে সহযোগিতা করে যাওয়ার পরও তাদের সঙ্গে রাজনৈতিক বিদ্বেষমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বিদ্বেষের অভিযোগ

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দিল্লির সঙ্গে সরকারের একটি অভ্যন্তরীণ কানেকশন আছে—কীভাবে আওয়ামী লীগের একটি ইনক্লুসিভ রিফাইন বানিয়ে বাংলাদেশের রাজনীতিতে তাদের আবির্ভাব ঘটানো যায়। এর জন্য সরকার, সরকারের ইন্টেলিজেন্স দায়ী।’

তিনি আরও বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থে বিরোধী দলের বিরোধিতা করছে।

সরকারকে ৩৮টি প্রস্তাব দেওয়ার দাবি

সংসদে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না—এমন প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলে যাওয়ার পর বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে।

তার ভাষ্য, সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যেই এসব প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাব সরকার গ্রহণ করেনি।

বিরোধী দল অসহযোগিতা করছে—সরকারের পক্ষ থেকে এমন অভিযোগকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সঙ্গে সম্পর্ক নিয়ে বক্তব্য

বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্ক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি বলব, বিএনপি অকৃতজ্ঞ।’

তিনি দাবি করেন, ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে দেশের কল্যাণের স্বার্থে পাঁচ বছর বিএনপিকে সমর্থন করেছিল জামায়াত। এর আগে ১৯৯১ সালেও বিএনপি সরকার গঠন করলে জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে বিএনপি সরকার গঠনের পর জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠানো হয়েছিল বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। ঢাকা, রাজশাহী ও খুলনায় জামায়াতের কর্মীদের হত্যা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে শিবিরের নেতাকর্মীদের হত্যার অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০২:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬