০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, গুনতে হবে ৩ হাজার ইউরো জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন আইনে মুখের দৃশ্যমানতা বাধাগ্রস্ত করে এমন পোশাক বা আবরণ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।

যেসব স্থানে নিষেধাজ্ঞা কার্যকর

পর্তুগালের চলতি বছরের ৫৮ নম্বর আইন (Lei n.º 58/2026) অনুযায়ী, সড়ক, উন্মুক্ত স্থান, সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বিভিন্ন স্থানে মুখ আড়াল করে এমন পোশাক বা আবরণ ব্যবহার করা যাবে না।

বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া কার্যক্রম ও বিক্ষোভের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে সরকারি আইনে নির্দিষ্ট করে বোরকা বা নিকাবের নাম উল্লেখ করা হয়নি। গণমাধ্যমে আইনটি ‘বোরকা আইন’ নামে পরিচিতি পেয়েছে।

যেসব ক্ষেত্রে ছাড়

স্বাস্থ্যগত কারণ, পেশাগত প্রয়োজন, শিল্প ও বিনোদনমূলক কার্যক্রম, বিজ্ঞাপন, নিরাপত্তা কিংবা আবহাওয়াজনিত কারণে মুখ ঢাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ ছাড়া বিমানবন্দর, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনা, উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানও আইনের আওতার বাইরে রাখা হয়েছে।

কত জরিমানা হবে

আইন অমান্য বা অবহেলা করলে ১৫০ থেকে ৭৫০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। অন্যদিকে, ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করলে জরিমানার পরিমাণ ৪০০ থেকে সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত হতে পারে।

এ ছাড়া হুমকি, সহিংসতা, জবরদস্তি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কাউকে মুখ ঢাকতে বাধ্য করলে সর্বোচ্চ দুই বছর বা ২৪০ দিন পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ভুক্তভোগী অপ্রাপ্তবয়স্ক হলে শাস্তি এক-তৃতীয়াংশ পর্যন্ত কমতে পারে।

সাংবিধানিক বৈধতা পর্যালোচনার অনুরোধ

নতুন আইন কার্যকর করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আইন কার্যকর হওয়ার দিনই এর সাংবিধানিক বৈধতা পর্যালোচনার অনুরোধ পেয়েছে পর্তুগালের ন্যায়পাল কার্যালয়। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

কীভাবে কার্যকর হলো আইন

পর্তুগালের সংসদে গত ১৭ জুলাই আইনটি অনুমোদিত হয়। পরে ১৮ আগস্ট প্রেসিডেন্ট এতে অনুমোদন দেন। ২৪ আগস্ট সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিন পর, ২৩ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হয়।

সূত্র: দিওরিও দা রিপাবলিকা, দিওরিও দে নোতিসিয়াস ও রেনাসেনসা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, গুনতে হবে ৩ হাজার ইউরো জরিমানা

আপডেট সময় : ০১:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬