০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়ার বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্যসমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে দলটির বিপুল বিজয়ের তথ্য উঠে এসেছে।

৪৫০ আসনের মধ্যে ইউনাইটেড রাশিয়ার ৩৫০ জয়

স্টেট দুমার মোট আসন ৪৫০টি। এর মধ্যে ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা ৩৫০টি আসনে জয় পেয়েছেন। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচনে মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের মধ্যে ৫৮ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

২০০১ সালের নির্বাচনের পর থেকে টানা ২৫ বছর স্টেট দুমায় প্রভাব ধরে রেখেছে পুতিনের দল। প্রতি পাঁচ বছর পর দুমা নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৫ বছরে আরও চারটি নির্বাচন হয়েছে। প্রতিবারই ইউনাইটেড রাশিয়া জয় পেয়েছে। তবে এবার দলটির আসন ও ভোটের ব্যবধান আগের তুলনায় বেশি।

দ্বিতীয় কমিউনিস্ট পার্টি

রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানিয়েছেন, ইউনাইটেড রাশিয়ার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ান কমিউনিস্ট পার্টি। দলটি ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসনে জয় পেয়েছে।

এ ছাড়া জাতীয়তাবাদী এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসনে জয় পেয়েছে। ইউক্রেন যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী ইয়াবোলোকো পার্টিও নির্বাচনে অংশ নেয়। তবে দলটির কোনো প্রার্থী জয় পাননি।

যুদ্ধের মধ্যে প্রথম দুমা নির্বাচন

২০২১ সালে রাশিয়ার সর্বশেষ স্টেট দুমা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। ফলে যুদ্ধ চলমান থাকার মধ্যে এবারই প্রথম দুমা নির্বাচন অনুষ্ঠিত হলো।

আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর মতে, নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোটার অংশ নেওয়া এবং ইউনাইটেড রাশিয়ার বড় জয়কে মস্কো ইউক্রেন যুদ্ধসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতি জনসমর্থনের ইঙ্গিত হিসেবে দেখাতে পারে।

ফলাফল নিয়ে বিস্মিত নন অনেক রুশ নাগরিক

নির্বাচনের ফলাফল নিয়ে মস্কোর অনেক বাসিন্দার মধ্যে বড় ধরনের বিস্ময় দেখা যায়নি। আলজাজিরাকে মস্কোর বাসিন্দা তাতিয়ানা বলেন, টেলিভিশনে ইউনাইটেড রাশিয়ার জয়ের খবর দেখে তিনি অবাক হননি। তার ধারণা, রাশিয়ার অনেক নাগরিকই এমন ফলাফল প্রত্যাশা করেছিলেন।

ভবিষ্যতে পরিবর্তন চান কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার প্রধান সংকট হিসেবে ইউক্রেনের সংঘাতকে দেখছেন তিনি। সুযোগ থাকলে শান্তিপূর্ণ উপায়ে যত দ্রুত সম্ভব সংঘাত বন্ধ করার প্রত্যাশা রয়েছে তার।

সূত্র: আলজাজিরা

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাশিয়ার নির্বাচনে পুতিনের ইউনাইটেড রাশিয়ার বড় জয়

আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬