০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরের দায়িত্বের মেয়াদ আরও বাড়ছে। আগামী বছর অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্বাবুয়ে সিরিজ ও সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন তালহা জুবায়ের।

আফগানিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা সিরিজ

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষেই তালহার দায়িত্ব শেষ হবে। তবে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, তার দায়িত্বের মেয়াদ বাড়ানো হচ্ছে।

আগামী মাসে আফগানিস্তান সিরিজে দলের সঙ্গে থাকবেন তালহা। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দায়িত্ব পালন করবেন তিনি। একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকবেন তালহা।

সব মিলিয়ে চলতি বছর তো বটেই, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্বে থাকছেন তিনি।

ফিল্ডিং ও ব্যাটিং কোচও বহাল

ফিল্ডিং কোচ হিসেবে আপাতত আশিক মজুমদারই দায়িত্বে থাকছেন। তবে তার চুক্তির মেয়াদ কতদিনের, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এদিকে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে নিয়েও সম্প্রতি আলোচনা তৈরি হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের পর তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আশরাফুলই ব্যাটিং কোচ হিসেবে থাকছেন।

তবে জাতীয় দলের কোচিং স্টাফে একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে আলোচনা থাকলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬