০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্স দলে ফাটল, একদল এমবাপের; অন্যদিকে দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপের বিতর্কিত মন্তব্যের পর ফ্রান্স জাতীয় দলের অন্দরে তৈরি হয়েছে অস্বস্তি। বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ও তার ঘনিষ্ঠ সতীর্থরা এমবাপের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের পরবর্তী ম্যাচের আগে ড্রেসিংরুমে বিভক্তির পরিস্থিতি তৈরি হয়েছে।

এমবাপের মন্তব্যে ক্ষুব্ধ দেম্বেলে

সম্প্রতি এমবাপে ও দেম্বেলের মধ্যে কথার লড়াই শুরু হয়। এমবাপে দাবি করেন, ক্যারিয়ারে তাকে সবসময় ‘নির্বাচিত একজন’ হিসেবে বিবেচনা করা হয়েছে। একই সঙ্গে ইনজুরির কারণে দেম্বেলের ক্যারিয়ার ভিন্নভাবে এগিয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

এ মন্তব্য ভালোভাবে নেননি দেম্বেলে। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর তিনি পাল্টা জবাব দেন।

দেম্বেলে বলেন, ‘আমি কখনও নির্বাচিত একজন হিসেবে ছিলাম না। আমি পরিশ্রম করেছি এবং প্যারিসের সঙ্গে চমৎকার বছর পার করার পুরস্কার পেয়েছি।’

এমবাপের বক্তব্যকে অপমান হিসেবে দেখছেন দেম্বেলে

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মন্তব্যের পর আর নীরব থাকতে পারেননি দেম্বেলে। গত কয়েক বছরেও এমবাপের বিভিন্ন বক্তব্যে তিনি বিরক্ত হয়েছেন। তবে জনসমক্ষে বিষয়টি নিয়ে কথা বলেননি।

সাবেক ফরাসি খেলোয়াড় ও বিশ্লেষক জেরাম রোথেনের মতে, সর্বশেষ মন্তব্যে দেম্বেলে গভীরভাবে মর্মাহত হয়েছেন। তার ধারণা, এমবাপের বক্তব্যে জাতীয় দলের সতীর্থদেরও অবজ্ঞা করা হয়েছে।

আরএমসি স্পোর্টকে রোথেন বলেন, দেম্বেলে বিষয়টি খুব খারাপভাবে নিয়েছেন। এমবাপের ওপর তিনি ভীষণ ক্ষুব্ধ। এমনকি দেম্বেলে এটিকে একধরনের বিশ্বাসঘাতকতা হিসেবেও দেখছেন।

ফ্রান্স দলে তৈরি হয়েছে দুই পক্ষ?

শুধু দেম্বেলেই নন, ফ্রান্স দলের আরও কয়েকজন খেলোয়াড় এমবাপের বক্তব্যে হতাশ হয়েছেন বলে দাবি করেছেন রোথেন। ব্যক্তিগত পুরস্কারকে ঘিরে চলমান আলোচনা দলের ভেতরে বিভ্রান্তি তৈরি করছে বলেও মনে করছেন তিনি।

রোথেনের ভাষ্য, ফ্রান্সের অনেক খেলোয়াড় এমবাপের সব বক্তব্য বুঝতে পারছেন না। বরং তাদের কেউ কেউ এমবাপের চেয়ে দেম্বেলের পক্ষেই বেশি অবস্থান করছেন।

তার মতে, দলটি এখনো একই আছে। তবে দৃশ্যত ড্রেসিংরুমে দুটি পক্ষ তৈরি হয়েছে। ফলে সামনে ফ্রান্সের ম্যাচগুলোতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্রান্স দলে ফাটল, একদল এমবাপের; অন্যদিকে দেম্বেলে

আপডেট সময় : ১১:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬