০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাস ও অপরাধ দমনে সরকার কোনোভাবেই ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রয়োজন হলে প্রচলিত আইন আরও শক্তিশালী করা হবে। আইনের আওতায় থেকেই সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ

আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। অপরাধ নিয়ন্ত্রণে প্রচলিত আইন রয়েছে। প্রয়োজন হলে এসব আইন আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনানুগ পদ্ধতিতেই কাজ করবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মাদক নিয়ে উদ্বেগ

মতবিনিময় সভায় মাদক পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে দেশে মাদক ঢোকানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা নানা পরিকল্পনা করছে।

এ ছাড়া ড্রোন ব্যবহার করেও বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। ফলে মাদক এখন শুধু খুলনার সমস্যা নয়। এটি সারাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ডোপ টেস্টে গুরুত্ব

মাদক নিয়ন্ত্রণে সরকার সারাদেশে ডোপ টেস্টের ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। তাঁর মতে, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। পাশাপাশি মাদকসেবীদের শনাক্ত করা এবং মাদকের বিস্তার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সভায় খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৩:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬