০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ইমরানের সুচিকিৎসার দাবিতে ২১ সাবেক অধিনায়কের চিঠি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২১ জন সাবেক অধিনায়ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে তারা ইমরানের প্রতি মানবিক আচরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেলের উদ্যোগে পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও কপিল দেবসহ বিশ্বের বিভিন্ন দেশের সাবেক অধিনায়করা।

চিঠিতে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ক্রিকেটের দীর্ঘদিনের সম্পর্ক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেওয়া আবেদন। সাবেক অধিনায়করা জানান, ছয় মাস আগেও তারা ইমরানের চিকিৎসার দাবিতে চিঠি দিয়েছিলেন। এবার নতুন করে আরও সাতজন সাবেক অধিনায়ক তাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

সম্প্রতি আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ইমরান খানকে বেসরকারি হাসপাতালে নেওয়ার পর দ্রুত আবার কারাগারে ফিরিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। তাদের দাবি, ইমরানের নিজস্ব চিকিৎসকসহ নির্ধারিত মেডিকেল বোর্ডকে স্বাধীনভাবে পরীক্ষা করার সুযোগ দিতে হবে।

চিঠিতে তিনটি মূল দাবি তুলে ধরা হয়েছে— ইমরানের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা, পরিবারের সাপ্তাহিক সাক্ষাৎ নির্বিঘ্ন রাখা এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা।

সাবেক অধিনায়করা বলেন, ইমরানের বয়স এখন ৭৩ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে কারাবন্দি। আইনি বা রাজনৈতিক বিতর্ক যাই থাকুক, আদালতের নির্দেশ অনুযায়ী চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট; ভারতের সুনীল গাভাস্কার, কপিল দেব; ইংল্যান্ডের মাইকেল অ্যাথারটন, অ্যালিস্টার কুকসহ আরও অনেকে।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। তার চিকিৎসা ও কারাবন্দি অবস্থা নিয়ে এর আগেও আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইমরানের সুচিকিৎসার দাবিতে ২১ সাবেক অধিনায়কের চিঠি

আপডেট সময় : ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬