০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

সাতক্ষীরায় ঘেরের আইলে ৮৭৫ হেক্টরে সবজি চাষ

শাহীন গোলদার,সাতক্ষীরা
  • আপডেট সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৬০৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় মাছের ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার সাত উপজেলায় প্রায় ৮৭৫ হেক্টর ঘেরের পাড়ে সমন্বিতভাবে সবজি আবাদ হচ্ছে। এতে মাছের পাশাপাশি সবজি বিক্রি করে বাড়তি আয় করছেন কৃষকেরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সদর উপজেলায় ৩৪০, তালায় ১৬৫, কালীগঞ্জে ১৩৫, আশাশুনিতে ৮০, শ্যামনগরে ৮০, কলারোয়ায় ৫৫ এবং দেবহাটায় ২০ হেক্টর জমিতে এ চাষ হচ্ছে। লাউ, শিম, শসা, বরবটি, করলা, ঢেঁড়স, পুঁইশাকসহ বিভিন্ন সবজি উৎপাদিত হচ্ছে।

কৃষি বিভাগ বলছে, হেক্টরপ্রতি গড়ে ১৯ টন উৎপাদন ধরে চলতি মৌসুমে ঘেরের পাড় থেকে প্রায় ১৬ হাজার ৬২৫ মেট্রিক টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পদ্মা সেতু চালু হওয়ায় ঢাকাসহ বড় বাজারে সবজি পাঠানোও সহজ হয়েছে।

তবে কৃষকদের অভিযোগ, স্থানীয় পাইকার ও মধ্যস্বত্বভোগীদের কারণে তাঁরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষেত থেকে ৩০–৩৫ টাকা কেজিতে বিক্রি করা সবজি বাজারে ৭০–৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাতক্ষীরায় ঘেরের আইলে ৮৭৫ হেক্টরে সবজি চাষ

আপডেট সময় : ১২:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬