০২:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রশাসনিক জটিলতা কমানো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সমন্বিত সেবা নিশ্চিত করতে কার্যকর হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’।

২০২৬ সালের ১৬ জুলাই জাতীয় সংসদে পাস হওয়া এবং রাষ্ট্রপতির সম্মতি পাওয়া আইনটি সরকারের বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।

নতুন এই আইন কার্যকরের সঙ্গে বাতিল হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬; বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০; বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮।

একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ)।

তিন সংস্থার প্রশাসনিক কার্যক্রম, সম্পদ, দায়-দেনা, চুক্তি, মামলা এবং কর্মকর্তা-কর্মচারীদের একীভূত করে গঠন করা হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ (আইবি)। নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ সমন্বয়কারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের সভাপতি থাকবেন প্রধানমন্ত্রী। বোর্ডে অর্থ, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বেসরকারি খাতের চারজন প্রতিনিধি থাকবেন। বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে দুজন নারী থাকবেন।

এ ছাড়া কর্তৃপক্ষের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য থাকবেন একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য।

সরকারের আশা, একীভূত কাঠামোর মাধ্যমে বিনিয়োগসংক্রান্ত সেবা আরও দ্রুত ও কার্যকর হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ সহজ হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ

আপডেট সময় : ১২:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬