০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

আইন মন্ত্রণালয়ের মতামত

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার (২০ আগস্ট)। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে চলবে ভোটগ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। তবে নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন—এ নিয়ে তৈরি হওয়া প্রশ্নের নিষ্পত্তি করেছে আইন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।

এর আগে রাষ্ট্রপতির শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া নিয়ে মতামত চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় এ মতামত দেয়।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন এবং ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। ফলে সাংবিধানিকভাবে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠানোর যথাযথ কর্তৃপক্ষও তিনি।

আজকের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের বিজয় অনেকটাই নিশ্চিত হলেও একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এ নির্বাচনে ভোটার। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনের সদস্যপদ বাতিল হওয়ায় একটি আসন বর্তমানে শূন্য রয়েছে।

ভোট শেষে আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আইন মন্ত্রণালয়ের মতামত

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার

আপডেট সময় : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬