০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে পুশইন করেছে ভারতীয় পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পরে জীবননগর শহরের দিকে যাওয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটক পাঁচজনের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার নিয়ান।

জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, পাঁচজনকে থানায় নিয়ে পরিচয় ও নাগরিকত্ব যাচাই করা হচ্ছে। একজন হিন্দিতে কথা বলছেন এবং নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেছেন। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৫৮ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশইন

আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬