রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মাহতাব আলী আর নেই
- আপডেট সময় : ০৪:৪১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট কীটতত্ত্ববিদ ড. মাহতাব আলী (৭৮) মারা গেছেন। বুধবার (১৯ আগস্ট) ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।
রাবি জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মাহতাব আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। বুধবার বাদ এশা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশে মৌমাছি পালন বা মৌচাষের উন্নয়ন, প্রসার ও বাণিজ্যিক উৎপাদনে ড. মাহতাব আলী পথিকৃৎ ভূমিকা পালন করেছেন। কীটতত্ত্বে তাঁর অবদান ও গবেষণার জন্য তিনি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলে পরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।























