০৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুজাউজ্জামান জুয়েল, ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৭৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের ব্রহ্মসমাজ এলাকার সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ। মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সৈকত হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজায়ান বিশ্বাস তরুণ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শিথিলসহ স্থানীয় নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। তারা দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী শহীদ ও নেতাকর্মীদের স্মরণ করেন।

বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৩:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬