০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্লট দখল মামলার সাক্ষ্য পেছাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলশানের সরকারি প্লট দখলের মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৯ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এর আগে গত ৬ জুলাই এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম আজিজুল হক, রাজউকের সাবেক উপ-পরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছার।

দুদক সূত্র জানায়, গুলশান-২ আবাসিক এলাকার ১০৪ নম্বর সড়কের ২৭/বি নম্বরের ২৭ কাঠা সরকারি সম্পত্তি জাল রেকর্ডপত্র তৈরি, হস্তান্তর অনুমতি ও নামজারির মাধ্যমে আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি গুলশানের পরিত্যক্ত প্লট দখলের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলার তদন্ত শেষে গত ৩১ ডিসেম্বর সালাম মুর্শেদীসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গেজেটে খ তালিকাভুক্ত পরিত্যক্ত সম্পত্তি অবমুক্ত না করেই জাল কাগজপত্র তৈরি করেন। পরে হস্তান্তর অনুমতি ও নামজারি অনুমোদনের মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ তৈরি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে প্লট দখল মামলার সাক্ষ্য পেছাল

আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬