১৬ ডিসেম্বরের মধ্যে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বিমানমন্ত্রী বলেন, থার্ড টার্মিনালের কাজ দ্রুত শেষ করতে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বিগত সরকার থার্ড টার্মিনালকে অগোছালো অবস্থায় রেখে গেছে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারও প্রকল্পটিতে উল্লেখযোগ্য কাজ করেনি।
তবে বর্তমান সরকার দ্রুত কাজ শেষ করে টার্মিনালটি চালুর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।






















