০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

,দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন: রয়টার্স জরিপ

ট্রাম্পের জনপ্রিয়তা নেমে ৩৩ শতাংশে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমে ৩৩ শতাংশে নেমেছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তার সর্বনিম্ন অনুমোদন হার বলে জানিয়েছে রয়টার্স/ইপসোসের সর্বশেষ জনমত জরিপ।

চার দিন ধরে পরিচালিত ওই জরিপে দেখা গেছে, ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন মাত্র ৩৩ শতাংশ মার্কিনি। বিপরীতে, ৬৪ শতাংশ নাগরিক তার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে চলতি মাসের শুরুতে একই প্রতিষ্ঠানের জরিপে ট্রাম্পের অনুমোদন হার ছিল ৩৫ শতাংশ। অর্থাৎ নতুন জরিপে তা আরও ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর তার জনপ্রিয়তা সবচেয়ে নিচে নেমে এসেছে।

ট্রাম্পের প্রথম মেয়াদেও ২০১৭ সালের ডিসেম্বরে তার অনুমোদন হার ৩৩ শতাংশে নেমেছিল। বর্তমান জরিপে সেই রেকর্ডের কাছাকাছি অবস্থানে পৌঁছেছেন তিনি।

জরিপ অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাত ও এর অর্থনৈতিক প্রভাব ট্রাম্পের জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়ানো এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মার্কিনি মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা দীর্ঘ সময় ধরে চলতে পারে। এর মধ্যে ডেমোক্র্যাটদের ৮৭ শতাংশ এবং রিপাবলিকানদের ৭১ শতাংশ এমন আশঙ্কা প্রকাশ করেছেন।

অন্যদিকে, মাত্র ১৬ শতাংশ মার্কিনি মনে করেন, ইরানের সঙ্গে সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

,দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন: রয়টার্স জরিপ

ট্রাম্পের জনপ্রিয়তা নেমে ৩৩ শতাংশে

আপডেট সময় : ০১:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬