০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৬০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে। একটি কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।

তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের ওপর করের চাপ কমানো, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব সম্মেলনে রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, কর আদায়ের পরিধি বৃদ্ধি এবং এনবিআরের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।

এনবিআরের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ অর্থনীতি, রাজস্ব ও বাণিজ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে প্রায় দেড় হাজার অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ১৮ আগস্ট দ্বিতীয়বারের মতো জাতীয় রাজস্ব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল রাজস্ব প্রশাসনের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রাজস্ব আদায় ব্যবস্থাকে আরও গতিশীল করা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬