০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কার্যত অচল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নামেই দুটি রেলস্টেশন

আওলাদ রুবেল, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৪:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেলস্টেশন দীর্ঘদিন ধরে কার্যত অচল। একসময় যাত্রীদের পদচারণায় মুখর থাকা স্টেশন দুটিতে এখন নীরবতা। বন্ধ থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো, প্ল্যাটফর্মে জমছে ময়লা-আবর্জনা। কোথাও গরু-ছাগল বাঁধা হচ্ছে, আবার কোথাও অপরাধীদের আড্ডা বসার অভিযোগও রয়েছে স্থানীয়দের।

করোনাভাইরাস মহামারির সময় স্টেশন দুটিতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়মিত ট্রেন ও যাত্রীসেবা চালু হয়নি। এতে কম খরচে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আগে ঈশ্বরগঞ্জ স্টেশনে আন্তনগর ও লোকাল ট্রেন থামত। এখন স্টেশন ভবন, যন্ত্রপাতি ও লোহার সামগ্রী নষ্ট ও চুরি হচ্ছে। ট্রেন না থাকায় বাস ও সিএনজি অটোরিকশায় ময়মনসিংহসহ বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে। এতে বাড়ছে সময় ও যাতায়াত খরচ। শিক্ষার্থীদেরও যানজটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সমস্যা হচ্ছে।

স্টেশন বন্ধ থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দিনে-দুপুরে স্টেশন এলাকায় অপরাধীদের আড্ডা বসে। রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ঝুঁকি আরও বাড়ে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরাও। ঈশ্বরগঞ্জের সবজি ও কৃষিপণ্য সড়কপথে পরিবহনে বাড়তি খরচ হচ্ছে। ফলে অনেক কৃষক কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সোহাগী এলাকার ব্যবসায়ীদেরও পণ্য আনা-নেওয়ায় অতিরিক্ত ব্যয় হচ্ছে।

ময়মনসিংহ রেল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, ঈশ্বরগঞ্জ ও সোহাগী স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। স্টেশন দুটির অবকাঠামো, প্রয়োজনীয় জনবলসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত স্টেশন দুটির অবকাঠামো সংস্কার করে ট্রেন চলাচল ও যাত্রীসেবা পুনরায় চালু করা হোক। এতে যাত্রীদের পাশাপাশি কৃষক ও ব্যবসায়ীরাও কম খরচে পণ্য ও মানুষ পরিবহনের সুবিধা পাবেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কার্যত অচল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নামেই দুটি রেলস্টেশন

আপডেট সময় : ০৪:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬