পরিবেশ সুরক্ষায় সাতক্ষীরায় সাইকেল র্যালি
- আপডেট সময় : ০২:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজনে র্যালিটি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণ, বৃক্ষনিধন বন্ধ, পানি ও পরিবেশ দূষণ রোধসহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
র্যালিপূর্ব অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে নাগরিকদের সচেতনতার পাশাপাশি নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
এ সময় বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
























