সুনামগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
মো: সুমন, সুনামগঞ্জ
- আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের জামতলা জামে মসজিদে যোহরের নামাজ শেষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ শেষে উপস্থিত তৌহিদী জনতা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়।




















