০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / ১৫৭৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আগে থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইউএসএস আব্রাহাম লিংকন ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। এর মধ্যে টানা প্রায় ২০০ দিন কোনো বন্দরে থামেনি রণতরীটি। দীর্ঘ এই মোতায়েন নিয়ে নাবিকদের জীবনযাপন ও কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গত বছরের নভেম্বরে ইউএসএস আব্রাহাম লিংকন মোতায়েন করা হয়। পরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর আগে জানুয়ারিতে এটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ‘অপারেশন এপিক ফিউরি’তে রণতরীটি ও এতে থাকা যুদ্ধবিমানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর করতেও এটি সহায়তা করেছে।

দীর্ঘ সময় ধরে চলা অভিযান ও অতিরিক্ত দায়িত্বের কারণে নাবিকদের ওপর চাপ বেড়েছে বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। এ বিষয়ে পেন্টাগনের কাছে রণতরীতে থাকা নাবিকদের বর্তমান পরিস্থিতির তথ্যও চাওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওকে দেওয়া এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল অভিযোগ করেন, রণতরীতে মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি, পানিদূষণ, পয়োনিষ্কাশন সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি ও ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মতো নানা সমস্যা রয়েছে। কয়েক মাস ধরে নাবিকদের পরিবারের পাঠানো অনেক পার্সেলও হারিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য মার্লিন স্টুটজম্যান জানিয়েছেন, তিনি পেন্টাগন ও প্রশাসনের কাছে পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে চাইবেন। দেশের জন্য দায়িত্ব পালন করা সামরিক সদস্যদের যথাযথভাবে দেখভাল করা হচ্ছে—এ বিষয়ে আস্থা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬