০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

পিএসজিতে ফিরলেন লুকাস দিনিয়ে, চুক্তি ২০২৯ সাল পর্যন্ত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১১ বছর পর আবারও প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) ফিরলেন ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে। অ্যাস্টন ভিলা থেকে তাকে দলে ভিড়িয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত পিএসজির জার্সিতে খেলবেন ৩৩ বছর বয়সী এই লেফট-ব্যাক।

দিনিয়েকে দলে নিতে চুক্তির আর্থিক বিষয় প্রকাশ করেনি পিএসজি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৮.৫ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজ সক্রিয় করে তাকে দলে নিয়েছে ক্লাবটি।

২০১৩ সালে প্রথমবার পিএসজিতে যোগ দিয়েছিলেন দিনিয়ে। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই মৌসুমে ক্লাবটির হয়ে খেলেন তিনি। ওই সময় দুটি লিগ ওয়ান শিরোপা, একটি ফরাসি কাপ ও দুটি লিগ কাপ জয়ের স্বাদ পান এই ডিফেন্ডার।

পিএসজিতে ফেরার পর উচ্ছ্বাস প্রকাশ করে দিনিয়ে বলেন, ‘১০ বছরেরও বেশি সময় পর প্যারিস সেন্ট জার্মেইয়ে ফিরতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। এখানে আমার আগের সময়টা ছিল অসাধারণ। নতুন অধ্যায় শুরু করতে আমি মুখিয়ে আছি। দলের জন্য আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

লিলে থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করা দিনিয়ে ২০১৩ সালে পিএসজিতে যোগ দেন। এরপর ধারে ইতালিয়ান ক্লাব রোমায় খেলার পর ২০১৬ সালে নাম লেখান বার্সেলোনায়। কাতালান ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচ খেলে একটি লা লিগা, দুটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতেন তিনি।

২০১৮ সালে বার্সা ছাড়ার পর এভারটনে যোগ দেন দিনিয়ে। সেখানে চার বছর কাটিয়ে ২০২২ সালে অ্যাস্টন ভিলায় পাড়ি জমান। ভিলা পার্কে নিজের অভিজ্ঞতা দিয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। ২০২৬ সালে অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন এই ফরাসি তারকা।

জাতীয় দলের হয়েও দিনিয়ের রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০১৪ সালে ফ্রান্স দলে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৬৪টি ম্যাচ। দুটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করা এই ডিফেন্ডার সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও ফ্রান্সের হয়ে মাঠে নামেন।

আগামী ২৩ আগস্ট রেনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগ ওয়ান মৌসুম শুরু করবে পিএসজি। ওই ম্যাচেই পুরোনো ক্লাবের জার্সিতে দিনিয়েকে আবার মাঠে দেখা যেতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিএসজিতে ফিরলেন লুকাস দিনিয়ে, চুক্তি ২০২৯ সাল পর্যন্ত

আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬