প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাঁশখালী
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সুসজ্জিত করা হয়েছে মঞ্চ ও আশপাশের এলাকা, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন স্থানীয় জনগণ ও বিএনপির নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রাম সফরে তিনি প্রথমে মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শন করবেন। পরে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে বাঁশখালী পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন।
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।





















