বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৩
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে দ্রুতগতির অপর একটি ট্রাক ধাক্কা দিলে কেবিন দুমড়ে-মুচড়ে যায়। এতে একজন কেবিনে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।





















