প্রাক-মৌসুম প্রস্তুতি: অ্যাস্টন ভিলাকে হারিয়ে বায়ার্নের জয়
- আপডেট সময় : ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। হংকংয়ের কাই টাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে বাভারিয়ানদের হয়ে গোল করেন কিম মিন-জে ও লুইস দিয়াস। অ্যাস্টন ভিলার হয়ে একমাত্র গোলটি করেন জোয়াও গোমেস।
ম্যাচের ৩৭ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন দক্ষিণ কোরিয়ান ডিফেন্ডার কিম মিন-জে। প্রথমার্ধে ১-০ ব্যবধানেই এগিয়ে থাকে ভিনসেন্ট কোম্পানির দল।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন বায়ার্ন কোচ। বদলি হিসেবে মাঠে নামার পর ৭৩ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন নতুন যোগ দেওয়া লুইস দিয়াস।
শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অ্যাস্টন ভিলা। ৮৩ মিনিটে জোয়াও গোমেস গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি ইংলিশ ক্লাবটি।
নতুন মৌসুমের আগে এশিয়া সফরে থাকা বায়ার্নের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে অ্যাস্টন ভিলাও নিজেদের স্কোয়াডের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ পেয়েছে এই ম্যাচে।

























