০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৯০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় যাত্রীবাহী জামালপুর কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা ও ময়মনসিংহ থেকে পাঠানো দুটি রিলিফ ট্রেনের সহায়তায় লাইনচ্যুত পাঁচটি বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষে বিকেল ৫টার দিকে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনের অদূরে শিবগঞ্জ রোড লেভেল ক্রসিং এলাকায় ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির পাওয়ারকারসহ সামনের পাঁচটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাভাবিক হলো ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

আপডেট সময় : ০৫:৪৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬