০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় প্রথমে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নিয়াজ মাখদুম।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহর মা মারিয়া খাতুন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা আমির তৈমুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক, বেনাপোল থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন, সাবেক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন এবং সদস্যসচিব সবুজ হোসেন খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বক্তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত

আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬