০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নাশকতা চালানোর অবস্থায় নেই আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা চালানোর সক্ষমতা নেই বলেই সরকারের ধারণা।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতা চালাতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের এত মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি। তারা মাঝে মাঝে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না।”

তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে বিএনপি আগামীকাল একটি সভার আয়োজন করেছে। এতে যুগপৎ আন্দোলনের শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকবেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো বিশেষ গোয়েন্দা সতর্কতার কারণে নয়, বরং নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। তিনি বলেন, পুলিশ সদস্যদের সব সময়ই নির্দেশনা দেওয়া থাকে যাতে কোনো যানবাহন অরক্ষিত অবস্থায় না থাকে, পুরো টিম একসঙ্গে দায়িত্বস্থল না ছাড়ে এবং সর্বক্ষণ সতর্ক অবস্থানে থাকে। এটিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি রাজধানী ও আশুলিয়ায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করায় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, উল্টো রথযাত্রার দিন কমলাপুর-মতিঝিল এলাকায় মেট্রোরেলের পিলারের নিচে একটি ছাতার মধ্যে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। আনসার সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে অপসারণ করে পরে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে।

এ ছাড়া আশুলিয়াতেও একটি ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোনো পক্ষ হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে বের করা হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেক কম। তারপরও আমরা সব সময় সতর্ক আছি।”

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাশকতা চালানোর অবস্থায় নেই আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬