পাবনায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে গণভোটের আয়োজনের দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।













