শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ জুলাই
- আপডেট সময় : ১০:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৭ জুলাই দাখিল করা হবে। একই দিন মামলার বিচার কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এরপরই মামলার বিচার কার্যক্রম শুরু হবে। এ মামলায় গ্রেপ্তার রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও আবদুল জলিল মণ্ডল, ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।
প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্তে ওই নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা।

























