১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পলাতক সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে বিচারের ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এস. এ টিভি
  • আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ১৫৮৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরাচারের বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামীকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিমসটেক নিয়ে আয়োজিত সেমিনার শেষে তিনি একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সকল আসামীকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের দু’বছর পূর্তির পর এখনো সেই শোক বয়ে বেড়াচ্ছে পুরো জাতি। এতো মানুষের রক্ত ঝরেছে, এতো প্রাণহানি ঘটেছে। এখন প্রত্যাশা, এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা চিন্তা করে ভারত এবার ইতিবাচক সাড়া দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০২৪-এর জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের আগে-পরে হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে তিন দফায় চিঠি পাঠায় ঢাকা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পলাতক সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে বিচারের ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬