এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ২০৬৬ বার পড়া হয়েছে
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন বা একক প্রশ্নপত্রে নেওয়া হবে। এছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক স্তরের লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করে ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষার সমন্বয়ে নতুন ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন বোর্ডের মধ্যে প্রশ্নপত্রের সহজ ও কঠিন হওয়ার যে বৈষম্য এবং প্রতিযোগিতা থাকে, তা দূর করতেই এবার সারাদেশে একক প্রশ্নে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একই দেশে এসএসসি ও এইচএসসির মতো বড় পাবলিক পরীক্ষা ভিন্ন প্রশ্নে হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, মাধ্যমিকের ভর্তি নিয়ে মন্ত্রী জানান, লটারি পদ্ধতি বাতিল করা হলেও কোনো কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। বরং ক্যাচমেন্ট এরিয়া ও স্থানীয় মূল্যায়নের সমন্বয়ে নতুন নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


























