‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নে দলীয় লোক থাকবে না : অর্থমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ফ্যামিলি কার্ড’ প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো দলীয় লোক থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যামিলি কার্ডের মনিটরিংয়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
সচিবালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভাশেষে একথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের টাকা কোনোভাবেই যাতে পরিবারের পুরুষের কাছে না যায়, সেটিও কঠোরভাবে নজরদারি করা হবে। এসময় তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়াই বাজেটের চ্যালেঞ্জ। এবারের বাজেটের সুফল যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছায় সে লক্ষ্যে বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।
























