১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

সরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৪ জন নিহত

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১৫৭৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে বৈশ্বামোড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হলে এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে সরাইলের আরস আলী মুন্সি ও মাধবপুরের মৌসুমি দাসের পরিচয় জানা গেছে। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে বলেও জানায় পুলিশ।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৪ জন নিহত

আপডেট সময় : ০৮:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬