পুশ ইন কোনোভাবেই মানবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পুশ ইনের মাধ্যমে কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যেই দিল্লিতে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানান। একই সাথে পুশইন অব্যাহত থাকলে তা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব যাচাই করে ফেরত আনার জন্য দুই দেশের মধ্যেই একটি নিয়মতান্ত্রিক মেকানিজম বা কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। সেই আইনি প্রক্রিয়া বাদ দিয়ে পুশইনের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সজাগ অবস্থানে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
























