চট্টগ্রামে ট্রেনের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আবার সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে বড়তাকিয়ায় চিনকি আস্তানার কাছে বালুবাহী একটি ট্রাক পাহাড়িকা এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে ট্রেনের ও যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর লাইন বন্ধ ছিল। সাড়ে ১০টার দিকে আবার ট্রেনটি ছেড়ে চলে যায়।























