ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
- আপডেট সময় : ০৩:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। ভারতের গোয়ায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মা। ক্যাম্পে এমন শোকাবহ পরিস্থিতির কারণে মঙ্গলবারের নির্ধারিত অনুশীলন বাতিল করে বাফুফে। শোকের ছায়ায় লাল-সবুজরা মাঠে না নামলেও ম্যাচের শেষ মূহুর্তের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরেছে প্রতিপক্ষ নেপাল। মাঠের সাম্প্রতিক পরিসংখ্যান ও শক্তির বিচারে নেপালের চেয়ে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ। দুই দলের শেষ পাঁচবারের মুখোমুখিতে ৩টি জয় ও ২টি ড্র রয়েছে লাল-সবুজদের ঝুলিতে। সাফের সবশেষ দুই আসরের ফাইনালে নেপালকে হারিয়েই শিরোপা জেতে মারিয়া-ঋতুপর্ণারা। এবারের এই ম্যাচেও জয় প্রত্যাশা বাংলাদেশের।
























