ডুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন
- আপডেট সময় : ০৫:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট-এ নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের ক্যাম্পাস কম্পিলিট শাটডাউন চলবে।
তিন দফা দাবিতে আজও ৪র্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।এর আগে গত রবিবার দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস।শিক্ষার্থীরা জানান, নতুন উপাচার্যের নিয়োগ বাতিল করে পুনরায় ডুয়েট থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস কম্পিলিট শাটডাউন কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তারা।তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সমাধানের ঘোষণা আসেনি।টানা আন্দোলন ও শাটডাউন কর্মসূচিতে ডুয়েট ক্যাম্পাসে অচলাবস্থা তৈরি হয়েছে। দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা।























