আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাই এবং স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করছিল চক্রটি।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, দুই কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি।























