পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি জেতার পর পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তির ক্ষেত্রে শ্রদ্ধাশীল বাংলাদেশ। সব বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ফলে কলকাতার মুসলমানদের পুশইন করা নিয়ে সীমান্তবর্তী এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক।
ভারত থেকে কেউ যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধেও জেলা প্রশাসকদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয়। বাংলাদেশ মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল।
আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
























